আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্ত্রীকে নির্যাতন, স্বামী আটক

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মাদক ব্যবসায় বাধা দেয়ায় আউলিয়া (২৫) নামে এক অন্ত:স্বত্তা গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় কাজী সেলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সোনারগাঁও থানাধীন মহজপুর এলাকার হবি কাজীর ছেলে।

এ সময় তার কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। বৃহম্পতিবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে তার শ্বশুর বাড়ি স্থানীয় বৈলারকান্দী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সেলিমের নামে আড়াইহাজার থানায় মাদক আইনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আটটি মামলা রয়েছে। আহত গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত গৃহবধূর বাবা বাহাউদ্দিন ভূঁইয়া জানান, তার মেয়ে আউলিয়ার সঙ্গে দুই বছর আগে সোনারগাও থানাধীন মহজপুর উত্তরকাজী পাড়া এলাকার হবি কাজীর ছেলে কাজী সেলিমের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারেন তার স্বামী মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। পরে তাকে ভালো পথে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরো বলেন, এরই মধ্যে মেয়ে ৭ মাসের অন্ত:স্বত্তা। স্বামীর মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় বিয়ের কিছু দিন যেতে না যেতে মেয়ের ওপর নির্যাতন শুরু হয়। এরই জেরে বুধবার রাতে তার মেয়ে আউলিয়ার হাত-পা ও মুখ বেঁেধ শাবল দিয়ে তার ওপর বর্বরতা চালানো হয়।

অড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT