নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিশুদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করার ল‌ক্ষ্যে কাজ করছে সরকার : সানি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেছেন, দেশের শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারবৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ২৭নং লক্ষ্মী নারায়ণ সরকারী বালিকা বিদ্যালয়ের পিইসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্যে কথা বলেন তিনি

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে আমরা বাংলাদেশ গড়ে তুলব, যাতে আগামী দিনে আজকের শিশুরা একটি সুন্দর জীবন পেতে পারে। আমাদের সরকার প্রধান সে লক্ষ্য অর্জনের জন্য কাজ করছে।

সানি আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। কেউ ক্ষুধার্ত থাকবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, সবাই উন্নত জীবন পাবে। এটা নিশ্চিত করাই এখন বর্তমান সরকারের লক্ষ্য।

দেশের শিশুদের কল্যাণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সাফায়েত আলম বলেন, বঙ্গবন্ধু শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। এছাড়া মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনা বেতনের ব্যবস্থা করেন

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। এছাড়াও উপস্থিত ছিলেন, ২৭নং লক্ষ্মীনারায়ণ সরকারী বালিকা বিদ্যালয়ের অভিবাবক কল্যান কমিটির সভাপতি চন্দনা খসরু, কল্যান কমিটির সাধারন সম্পাদক দিলীপ কুমার, কল্যান কমিটির সদস্য মো. মিঠু, শিক্ষানুরাগী মো. আলী হোসেন প্রমুখ

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় মিলাদ দোয়া করা হয়। পরে বিদায়ী পরীক্ষার্থীর হাতে উপহার স্বরুপ শিক্ষাসামগ্রী প্রবেশপত্র তুলে দেওয়া হয়

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 November 2019

শিশুদের উজ্জল ভবিষ্যৎ নিশ্চিত করার ল‌ক্ষ্যে কাজ করছে সরকার : সানি

www.narayanganjbarta24.com