নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিকাহ রেজিস্ট্রারদের সাথে জেলা প্রশাসকের বাল্য বিবাহ সংকান্ত মতবিনিময়

নিকাহ রেজিস্ট্রারদের সাথে জেলা প্রশাসকের বাল্য বিবাহ সংকান্ত মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রারদের সাথে জেলা প্রশাসকের বাল্য বিবাহ সংকান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক জসিম উদ্দীন।

সভায় জেলা রেজিস্ট্রার জিয়াউল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইসলামী ফাউন্ডেশনের ডিডি, জেলা কাজী সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মো: ইসলাম মিয়া, সাধারন সম্পাদক আলহাজ কাজী নাজমুল ইসলাম বাবুল, আড়াইহাজার উপজেলার আবু নাসের মোঃ ফাইজুল্লাহ। এ সময় বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করে বাল্য বিবাহ নিরোধ করার জন্য সকল নিকাহ রেজিষ্টারদের জেলা প্রশাসক জসিম উদ্দিন দিক নির্দেশনা প্রদান করেন।

সদ্য বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ আলোকে শাস্তি ও প্রয়োগ সম্পর্কে অবহিত হয়ে জেলায় কর্মরত নিকাহ রেজিস্ট্রারগন বাল্য বিবাহ নিরোৎসাহিত করার জন্য প্রতি ওয়ার্ডে ও ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে সচেতনতা মুলক অনুষ্ঠান করবেন। আগামী জানুয়ারী মাস থেকে নিবন্ধন কম্পিউটারাইজড করার সিদ্ধান্ত গৃহীত হয়। বাল্য বিবাহ নিরোধ করার জন্য জন্মনিবন্ধন যাচাই করে বিবাহ নিবন্ধন করার জন্য জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন নির্দেশ প্রদান করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 November 2019

নিকাহ রেজিস্ট্রারদের সাথে জেলা প্রশাসকের বাল্য বিবাহ সংকান্ত মতবিনিময়

www.narayanganjbarta24.com