সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

পুরো নভেম্বর দেশব্যাপী দাওয়াতী মাস পালন করবে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারয়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ বলেন, ইসলামের সুমহান আদর্শের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে পুরো নভেম্বর দেশব্যাপী দাওয়াতী মাস পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ৩ নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানায় নতুন সদস্যদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত দিয়ে ফরম পূরণ করা হয়।

তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশ যে ভয়ানক পরিস্থিতি অতিক্রম করছে তা থেকে পরিত্রাণ পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস যথাযথভাবে পালন করতে হবে। এছাড়াও তিনি বলেন, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে? কিন্তু হায়াতের জিন্দেগীতে যেন আমরা দুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি পেতে পারি সে চেষ্টা অব্যাহত রাখতে হবে।

প্রশাসন নগরবাসীর সহযোগিতা চেয়ে সুলতান মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ ও প্রচার বিভাগ থেকে মাস ব্যাপী যে সকল কর্মসূচি নেওয়া হয়েছে, এসকল কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন ও নগরবাসীর সহযোগিতা চাই।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 November 2019

পুরো নভেম্বর দেশব্যাপী দাওয়াতী মাস পালন করবে ইসলামী আন্দোলন

www.narayanganjbarta24.com