সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নলেজ আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নলেজ আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নলেজ আইডিয়াল স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লাস্থ নলেজ আইডিয়াল স্কুলে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকালে এ সময় জেএসসি ২০১৯ সালের পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান শিক্ষক মুহাম্মাদ সুলতান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন নলেজ আইডিয়াল স্কুলে শিক্ষার্থীসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। এদিকে শিক্ষা সামগ্রী বিতরণ শেষে পরীক্ষার্থীদের জন্য দোয়া করা হয়।

About the author

SOFT PRO IT