নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষককে না বলে বাথরুমে যাওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ক্লাশ শিক্ষককে না বলে বাথরুমে যাওয়ার অপরাধে ৩য় শ্রেণী এক শিক্ষার্থী বেদম ভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বদমেজাজী পেরা শিক্ষক শাহাপরান বাপ্পী বিরুদ্ধে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ ৬২ নং কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত স্কুলে এসে আহত শিক্ষার্থীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে।

স্কুল কর্তৃপক্ষ আহত শিক্ষার্থী নাম প্রকাশ না করলে এলাকাবাসী জানিয়েছে, আহত স্কুল ছাত্র চিত্তরঞ্জন খেয়াঘাটের মাঝি মুছা মিয়া ছেলে। এ ব্যাপারে কবি নজরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাপলা বেগম জানিয়েছে, আহত শিক্ষার্থী প্রায় সময় ক্লাশ চলাকালে দুষ্টমানি করে। গত বৃহস্পতিবার সে ক্লাশ চলাকালিন সময়ে দুষ্টমানি করে। সে কারনে ক্লাশ শিক্ষক তাকে শাসন করে পরে এক পর্যায়ে ওই স্কুল ছাত্র অসুস্থ্য হয়ে পরে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। শিক্ষক কর্তৃক ছাত্র নির্যাতনের ঘটনায় বাদমেজাজি স্কুল শিক্ষক শাহাপরান ওরফে বাপ্পী দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 October 2019

শিক্ষককে না বলে বাথরুমে যাওয়ায় শিক্ষার্থীকে পিটিয়ে আহত

www.narayanganjbarta24.com