বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর দক্ষিণ কলাবাগে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ

বন্দর দক্ষিণ কলাবাগে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ বন্দর দক্ষিণ কলাবাগ এলাকায় জেলা ছাত্রলীগ নেতা শেখ স্বপন ও তার সহযোগী রকির নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ পাওয়া গেছে। ২৯ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ৪টায় ওই এলাকার মোসাম্মৎ নারগিছের বসত বাড়িতে প্রায় ৩০ হাজার টাকার বিনিময়ে এ অবৈধ গ্যাস সংযোগ দেয় বলে জানা যায়।

তথ্য সুত্রে জানা গেছে, বন্দর ইউনিয়ণস্থ দক্ষিণ কলাবাগ এলাকার জেলা ছাত্রলীগ সহসভাপতি শেখ স্বপন ও তার সহযোগী বন্দর ইউনিয়ণ ১নং ওয়ার্ড আ.লীগের যুগ্ম সম্পাদক পদপ্রত্যাশী রকির নেতৃত্বে গোপনে ২৯ অক্টোবর সন্ধ্যায় ওই এলাকায় বসবাসরত মোসাম্মৎ নারগিছের বাড়িতে যায়। সেখানে গিয়ে নারগিছের সাথে অবৈধ গ্যাস সংযোগের ব্যাপারে দরকষাকষি হয়। এক পর্যায়ে ২টি সংযোগ বাবদ ৫০ হাজার টাকা দাবী করলেও পরে নারগিছ ১টি সংযোগের জন্য তাদের হাতে ৩০ হাজার টাকা তুলে দেয়। রাত গভীর হলে তারা উভয়ে মিলে ভোর ৪ টায় নারগিছের বাড়িতে গ্যাসের মেইন লাইন থেকে ২ইঞ্চি পাইপ ঝালাই দিয়ে প্রায় ১ঘন্টা প্রচেষ্টার পর অবৈধভাবে ওই গ্যাস সংযোগটি দেয়। অবৈধভাবে এ গ্যাস সংযোগ দেওয়ার পর এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।

About the author

SOFT PRO IT