রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসকনে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন পুলিশ সুপার হারুন

ইসকনের প্রদীপ প্রজ্বলন করেছেন পুলিশ সুপার হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে দামোদর মাস ও অন্নকূট মহোৎসব উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদীপ প্রজ্বলন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।

৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় রূপগঞ্জ ভিংরাব পোদ্দারবাগ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) এর অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে প্রধান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) আফসার উদ্দিন, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিআইও-৩ শাহাদাত হোসেন, রূপগঞ্জ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন) অধ্যক্ষ শুভ আত্মা গোবিন্দ দাস ব্রহ্মচারী, রাজিব দাস, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক দিগেন্দ চন্দ্র বিশ্বাস প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

31 October 2019

ইসকনে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন পুলিশ সুপার হারুন

www.narayanganjbarta24.com