নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া

প্রয়াত গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মো. গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর বুধবার বাদ যোহর নগরীর চাষাড়া মহিলা কলেজ সংলগ্ন বাগানবাড়ী রেস্টুরেন্ট প্রাঙ্গণে নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের সভাপতি রিপন সরদার এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাকিরুল আলম হেলাল।

দোয়া মাহফিলে প্রয়াত গোলাম সারোয়ারের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শহর যুবলীগের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ পলিন, মোঃ লাভলু, মোঃ কটু, অসিম, রিপন ঘোষ,সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন না:গঞ্জ এর সভাপতি মোঃ আরিফুজ্জামান আরিফ, নারায়ণগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক অপরাধ রিপোর্ট পত্রিকার সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু ও নারায়ণগঞ্জ অটো রিক্সা চালক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ নুরু পাটোয়ারী প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ২০১৫ সালের সালের ৩০ অক্টোবর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 October 2019

গোলাম সারোয়ারের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া

www.narayanganjbarta24.com