রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুলের জেএসসি, পিএসসি বৃত্তি পরীক্ষার্থী জন্য দোয়া ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। ৩০ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুল মাঠে এ দোয়া ও সংবর্ধণা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক, কলামিষ্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এন্ড কলেজের উপদেষ্টা শহিদুল্লাহ ভুইয়া, দিঘীবরাবো আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইউনুছ, হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফতাব উদ্দিন চৌধুরী, কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল কবীর প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 October 2019

রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান

www.narayanganjbarta24.com