নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আলম গ্রেফতার

না.গঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আলম গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরে আলম (৪০) নামের এক সন্ত্রাসীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২১ অক্টোবর সোমবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ বেপারীপাড়া এলাকায় একটি অ্যামব্রয়ডারির কারখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম শহরের গোগনগর এলাকার মনির মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান  জানান, সন্ত্রাসী আলম অস্ত্রসহ বেপারীপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আলমকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, পরে আলমের দেহ তল্লাশি করে তার সাথে থাকা একটি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। এই অস্ত্র সে কোন কোন অবৈধ কাজে ব্যবহার করেছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আলমের বিরুদ্ধে কোন কোন থানায় কি কি মামলা রয়েছে ও একই সাথে কতগুলো মামলা রয়েছে সেই রেকর্ড পর্যবেক্ষণ করে তা খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসী আলমকে ডিবি পুলিশের হেফাজতে রেখে এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

About the author

SOFT PRO IT