রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে পল্লী বিদ্যুতের মিটার টেম্পারিং এর অপরাধে আটক-১

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার টেম্পারিং এর অপরাধে এক ইলেকট্রিশিয়ানকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল-৫ নং ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (প্রশাসন) মো. জালাল উদ্দীন ঘটনার সাথে জড়িত তিনজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আটকৃত ইলেকট্রিশিয়ান আকাশ সরকার খুলনা জেলার ডুমুরিয়া থানার বরাতিয়া গ্রামের প্রদীপ সরকারের ছেলে। সে স্থানীয় পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনকারী ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজের ইলেকট্রিশিয়ান।

নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার ব্যবহারকারী কিছু অসাধু গ্রাহক অবৈধভাবে বিদ্যুৎ বিল কমানোর জন্য প্রি-পেইড মিটার টেম্পারিং করেছে বলে তাদের কাছে সংবাদ ছিল। সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ (রূপগঞ্জ) এর এজিএম (অর্থ-হিসাব) সাইদুল খান, জুনিয়র ইঞ্জিনিয়ার মো. আলতাফ হোসেন এবং লাইন টেকনিশিয়ান ফকির অহিদুজ্জামান এর নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল-৫ নং ক্যানেল এলাকায় আসাধু গ্রাহক এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রাহক ইকবাল মিয়ার বাড়ির মিটার অবৈধ ভাবে টেম্পারিং করার সময় ইলেকট্রিশিয়ান আকাশ সরকারকে আটক করা হয়।

আটক আকাশ জানায়, সে বিদ্যুৎ বিল কমানোর জন্য অবৈধভাবে এলাকার জাকির হোসেন ও ইদ্রিস আলীর বাসায়ও প্রি-পেইড মিটার টেম্পারিং করেছেন। এ ঘটনায় ইলেকট্রিশিয়ান আকাশ সরকার, গ্রাহক ইকবাল মিয়া ও ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 October 2019

না.গঞ্জে পল্লী বিদ্যুতের মিটার টেম্পারিং এর অপরাধে আটক-১

www.narayanganjbarta24.com