রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী ছালাউদ্দিন ভূঞা বিজয়ী

রূপগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী ছালাউদ্দিন ভূঞা বিজয়ী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছালাউদ্দিন ভূঞা বিজয়ী হয়েছেন। ১৪ অক্টোবর সোমবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ছালাউদ্দিন ভূঞা নৌকা প্রতিক নিয়ে মোট ১৫ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এডভোকেট কবির হোসেন মোটরসাইকেল প্রতিক নিয়ে ১১ হাজার ৪২৯ ভোট পেয়েছেন।

এছাড়া সাধারন সদস্য পদে ২নং ওয়ার্ডে মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মোরশেদ আলম, ৫নং ওয়ার্ডে আব্দুল কাউয়ুম, ৬ নং ওয়ার্ডে আব্দুল্যাহ আল মামুন দোলন, ৭নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৮নং ওয়ার্ডে রমজান আলী ও ৯নং ওয়ার্ডে আওলাদ হোসেন এবং ১,২,৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে জাকিয়া সুলতানা বিজয়ী হয়েছেন।

এদিকে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ধন্ধিতায় সাধারন সদস্য পদে ১নং ওয়ার্ডে মো. আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ডে রিটন প্রধান, সংরক্ষিত নারী সদস্য পদে ৪,৫,৬ নং ওয়ার্ডে জিন্নাত আক্তার জিসান ও ৭,৮,৯ নং ওয়ার্ডে জাহানারা বেগম জয়ী হয়েছেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 October 2019

রূপগঞ্জে আওয়ামীলীগ প্রার্থী ছালাউদ্দিন ভূঞা বিজয়ী

www.narayanganjbarta24.com