সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

যুব মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেফতার

যুব মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদ দাতা ) : সিদ্বিরগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূঁইয়াকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলার প্রধান আসামী সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজ (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর সোমবার  রাত ৮টায় সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের গঙ্গাপুর বাজার এলাকা থেকে সিদ্বিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মীর্জা শফি তাকে গ্রেফতার করে।

সিদ্বিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত শরিফুর রহমান পারভেজ যুব মহিলা লীগ নেত্রীর দায়ের করা ধর্ষণ মামলার প্রধান আসামী। ঘটনার পর শরিফুর রহমান পারভেজ এলাকা ছেড়ে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এর আগে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে যুব মহিলা লীগ নেত্রী নিজেই বাদী হয়ে সিদ্বিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজের (৪৫) বিরুদ্ধে মামলা (নং ১৮) দায়ের করেন। নিজ বাসায় জায়গা দিয়ে সহযোগীতা করায় মামলায় সিদ্বিরগঞ্জ বাজার এলাকার নুরু সেক্রেটারির ছেলে জাহাঙ্গীর আলম জানা ওরফে ডিস জানাকে ২ নম্বর আসামী করা হয়। এদিকে ৮ অক্টোবর রাতেই নিজ বাসা থেক ২ নম্বর আসামী জাহাঙ্গীর আলম জানা ওরফে ডিস জানাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূঁইয়ার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে মিজিমিজি আবদুল আলী পুল এলাকার আবদুর রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শরিফুর রহমান পারভেজ । এতে সেই নারী নেত্রী চম্পা দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায় সাবেক ছাত্রলীগ নেতা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 October 2019

যুব মহিলা লীগ নেত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেফতার

www.narayanganjbarta24.com