রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে নছিমুন নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত

নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জের কালাদী এলাকায় নছিমুন নিয়ন্ত্রন হারিয়ে নছিমুনের চালক মোহন (২২) নিহত হয়েছে। ১৩ অক্টোবর রবিবার রাত ১০ টার দিকে উপজেলার কালাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোহন পিতলগঞ্জ এলাকার মৃত আব্দুর রফ বারীর ছেলে।

পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৯ টার দিকে নছিমুন চালক মোহন বাড়ি থেকে নছিমুন নিয়ে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কযোগে ভুলতা যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রন হারিয়ে সড়কের কালঅদী এলাকায় সড়কের মধ্যেই উল্টে যায়। ঘটনাস্থলেই মোহনের মৃত্যু হয়। পরে পুলিশ মোহনের লাশ ও দূর্ঘটনা কবলিত নছিমুন উদ্ধার করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 October 2019

রূপগঞ্জে নছিমুন নিয়ন্ত্রন হারিয়ে চালক নিহত

www.narayanganjbarta24.com