আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

১ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, পলাতক স্বামী : আটক-২

১ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা, পলাতক স্বামী : আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামী শাহ আলমের বিরুদ্ধে কুলসুম (১৯) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১৪ অক্টোবর সোমবার সকালে হত্যাকান্ডের এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবী তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ নিহতে শ্বশুর স্থানীয় মৃত সুরুজ মিয়ার ছেলে জলিল ও তার স্ত্রী কুলসুমকে আটক করেছে পুলিশ। তবে নিহতের স্বামী পালিয়ে গেছে। স্থানীয় কড়ইতলা পাচানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতের চাচাতো ভাই হালিম জানান, ২ বছর আগে মানিকপুর এলাকার মৃত আব্দুল হকের মেয়ে কুলসুমকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানের জম্ম নেয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে স্বামী ও তার পরিবারের লোকজন তাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করেছে বলে আমাদের ধারণা।

আড়াইহাজার থানার এসআই সজীব সরকার জানান, পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের এ ঘটনাটি ঘটেছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT