নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

না.গঞ্জে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্য গ্রেফতার, ১২৫০টি মোবাইল উদ্ধার

না.গঞ্জে ছিনতাইকারী চক্রের ১৪ সদস্য গ্রেফতার, ১২৫০টি মোবাইল উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৪ সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় ছিনতাইকারী সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. সাজ্জাদ হোসেন (২৪), মো. শাহজালাল হাওলাদার (৩২), মো. হৃদয় (২১), মো. আ: ছাত্তার (৪৫), মো. মিলন হোসেন (৩৫), আবুল হোসেন (২৫), মো. মোস্তফা (৩১), মো. আলী অজগর (২১), মো. রমজান সরদার (৩১), মো. নাসির উদ্দিন (৪৩), মো. দেলোয়ার হোসেন (৩৫), মো. মাহিম মিয়া (২৮), মো. হায়দার আল ী(৪৫) ও মো. শাহজাহান (১৮)।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩শত ৫০টি বিভিন্ন ব্যান্ডের এন্ড্রয়েড স্মার্টফোন ও ৯শত টি সাধারণ মোবাইল এবং ছিনতাইকৃত নগদ ২২হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়েছে।

১২ অক্টোবর শনিবার বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানায় এটি একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। এই ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড ও চিটাগাং রোড এবং এর আশপাশের এলাকায় কখনো গার্মেন্টস কর্মী আবার কখনো সাধারণ যাত্রীর ছদ¥বেশে কৌশলে সাধারণ গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। এই ছিনতাইকৃত চোরাই মালামাল সাজ্জাদ হোসেনের কাছে নিয়ে আসে। সাজ্জাদ  এই মালামাল হিরাঝিল এলাকার বিভিন্ন দোকানে গোপনে মজুদ রাখে এবং বিভিন্ন ক্রেতাদের কাছে বিক্রি করে। সাজ্জাদ এই চক্রের মূলহোতা। তার নিদের্শে এই চক্র তাদের ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানা যায়।

তিনি আরো জানায়, র‌্যাব-১১ এর অনুসন্ধানে ছিনতাই সংক্রান্ত ঘটনার সত্যতা পেয়ে তা বন্ধকরণ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গত ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ও বিহারী ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ উপরোক্ত ১৪ জন আসামীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা আরো স্বীকার করে যে তারা একটি সংঘবদ্ব ছিনতাইকারী চক্র। সাজ্জাদ এই চক্রের লিডার এবং মো. সাজ্জাদসহ, মো. শাহজালাল হাওলাদার, মো. হৃদয়, ও মো. আব্দুল ছাত্তার দীর্ঘদিন ধরে ছদ্মবেশে বিভিন্ন কৌশল অবলম্বন করে গার্মেন্টস কর্মী ও সাধারণ লোকজনের মানিব্যাগ, মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই করে আসছে। তাদের এই ছিনতাইকৃত মালামাল এই চক্রের সদস্য মো. মিলন হোসেন, আবুল হোসেন, মো. মোস্তফা, মো. আলী অজগর, মো. রমজান সরদার, মো. নাসির উদ্দিন, মো. দেলোয়ার হোসেন, মো. মাহিম মিয়া, মো. হায়দার আলী ও মো. শাহজাহানগন বিভিন্ন কৌশলে বিক্রি করে। ছিনতাই কর্মকান্ড বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT