নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সামাজিক সংগঠন সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের উদ্যোগে কবর বাসীদের রূহের মাগফেরাত কামনায় ১ম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে । ১১ অক্টোবর শুক্রবার বাদ এশা নগরীর জিমখানা আলাউদ্দিন খান সিটি স্টেডিয়াম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল রব সিকদারের সভাপতিত্বে ও সহ সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মামুন প্রধানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাসদাইর নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত হাফেজ মাওঃ মুফতি ইকরাম হোসাইন খান, বিশেষ বক্তা দেওভোগ বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ শাহ মোহাম্মদ মহিউদ্দিন হামিদী আল- কাদরী , প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের উপদেষ্টা আহম্মদ আলী রেজা উজ্জ্বল, বিশেষ মেহমান সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি নিজাম উদ্দিন মৃধা, আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ হোসাইন, মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাসুদুজ্জামান মাসুদ প্রমুখ ।
ওয়াজ মাহফিল শেষে কবর বাসীদের রূহের মাগফেরাত ও সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সদস্যদের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং সদস্য শামীম মৃধার মার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় ।

