সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে মামলা তুলে না নেয়ায় বাদীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা

সোনারগাঁয়ে মামলা তুলে না নেয়ায় বাদীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : বসত বাড়ি ও জমি দখল করে আধিপত্য বিস্তার করতে না পারায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব সনমান্দিতে সিরাজুল ইসলাম (৫০), তার স্ত্রী শাহনাজ বেগমকে (৪৫) ও ছেলে সজীব (১৮) কে গত ৩ অক্টোবর  প্রতিবেশী আ. লতিফ (৬০) ও তার দুই ছেলে জাকির (২৪) এবং আবুলের (৩০) পিটিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা করায় প্রাণ নাশের হুমকি দিয়ে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে থানায় বারবার অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি বলে দাবি ভূক্তভুগী পরিবারটির। এখন পর্যন্ত কোন আসামি ধরতে না পারায় এলাকাবাসীও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গত ৩০/০৪/২০১৯ইং তারিখে থানায় মামলা করে ভূক্তভোগী পরিবারের সদস্য সজিব। মামলাটি তুলে নিতে দীর্ঘদিন ধরে তার মা শাহানাজ ও তাকে বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো আ: লতিফের দুই ছেলে জাকির ও আবুল।

অভিযোগ সূত্রে জানা যায়, সর্বশেষ ৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টায় স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে ডুকে অতর্কিত হামলা চালিয়ে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে প্রত্যকের হাতে, পায়ে, পিঠে ও শরীরে নীলাফুলা জখম করে আহত করে। এ সময় আ: লতিফের দুই ছেলের সাথে আরো ২/৩ জন ভাড়াটিয়া সন্ত্রাসী ছিল বলে জানায় ভোক্তভোগী পরিবারটি।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়টি তিনি তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 October 2019

সোনারগাঁয়ে মামলা তুলে না নেয়ায় বাদীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা

www.narayanganjbarta24.com