অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বদলগাছীতে র‌্যালি

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বদলগাছীতে র‌্যালি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় জন্ম নিবন্ধন দিবস-২০১৯ পালিত হয়েছে।

৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় এই দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শামসুল আলম খাঁন, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, নির্বাচন কর্মকর্তা শফি উদ্দীন শেখ, সমবায় অফিসার মোঃ লুৎফর রহমান, প্রভাষক মাহমুদুল হাসান হিরো প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

06 October 2019

জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে বদলগাছীতে র‌্যালি

www.narayanganjbarta24.com