সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

শীতলক্ষ্যায় স্কুল ছাত্র নিখোঁজ, ২৮ ঘন্টা পর উদ্ধার অভিযান

শীতলক্ষ্যায় স্কুল ছাত্র নিখোঁজ, ২৮ ঘন্টা পর উদ্ধার অভিযান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বন্ধুদের সাথে গোসল করতে নেমে ট্রলারের ধাক্কায় ডুবে গিয়ে ইয়াছিন (১৪) নামে নিখোঁজ স্কুল ছাত্র হয়। গত ৫ অক্টোবর শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে। নিখোঁজের ২৮ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু করা হলেও ৬ অক্টোবর রবিবার বিকাল পর্যন্ত ইয়াছিনের কোন সন্ধান পায়নি ফায়াস সার্ভিসের ডুবুরী দল।

শনিবার বেলা ১২টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে সাঁতরে চলমান ট্রলারে উঠতে গিয়ে ট্রলারের ধাক্কায় ডুবে যায় বলে নিখোঁজ ছাত্রের পরিবারের লোকজন জানায়। নিখোঁজ ইয়াছিন স্থানীয় রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র এবং সিদ্ধিরগঞ্জস্থ আজীবপুর বাইন্নাপড়া এলাকার মোহম্মদ আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজের পর সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। পরদিন রবিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।

বিকাল সাড়ে ৫টায় মুঠোফোনে আদমজী ফায়ার সার্ভিসের ইষ্টেশন ইনচার্জ মো. শাহজাহান জানান, আমাদের হেডকোয়ার্টার থেকে ডুবুরী দল এসে রবিবার বিকাল ৪টায় উদ্ধার অভিযান শুরু করেছে। এখনও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 October 2019

শীতলক্ষ্যায় স্কুল ছাত্র নিখোঁজ, ২৮ ঘন্টা পর উদ্ধার অভিযান

www.narayanganjbarta24.com