অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মতলব উত্তর থানায় নবাগত ওসি নাছির উদ্দিনের যোগদান

মতলব উত্তর থানায় নবাগত ওসি নাছির উদ্দিনের যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( চাঁদপুর থেকে মো. দ্বীন ইসলাম ) : পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা চাঁদপুরের মতলব উত্তর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন। ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ওসি নাসির উদ্দিন মৃধা জানান, সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে মাদক বিরোধী সাড়াশি অভিযান জোরদার, ডাকাতি-অপহরণসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় পরিকল্পিত ও পেশাদারিত্বের সাথে সবাইকে নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ।

ওসি নাসির উদ্দিন মৃধা আরো বলেন, এটা একটা টিম ওয়ার্ক। একা কোন কিছু করা সম্ভব নয়। তাই তিনি তাঁর দায়িত্ব পালনে মতলব উত্তর থানা পুলিশের সকল সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, ওসি নাছির উদ্দিন মৃধা ১৯৯৮ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১১ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন। এর পূর্বে কুমিল্লা জেলার বরুড়া ও চান্দিনা থানায় দীর্ঘ কয়েক বছর তিনি অফিসার ইন-চার্জ (ওসি) হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 October 2019

মতলব উত্তর থানায় নবাগত ওসি নাছির উদ্দিনের যোগদান

www.narayanganjbarta24.com