নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে না.গঞ্জবাসীকে পপি রাণীর শারদীয় শুভেচ্ছা

দূর্গা পূজা উপলক্ষে না.গঞ্জবাসীকে পপি রাণী’র শারদীয় শুভেচ্ছা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন পপি রাণী সরকার। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গা পূজা নিয়ে আসুক আনন্দ। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। বৈষম্য যেন এই উৎসব স্লান করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো জানান, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করেন। প্রতিটি উৎসবই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য আনন্দঘন পরিবেশে পালিত হয়। আমাদের সকলের সাথে এই বন্ধন অটুট থাকুক এটাই কামনা। দেবী দূর্গার আগমনে সকল অপশক্তির বিনাশ হবে এই আশাবাদ ব্যাক্ত করেন তিনি । বিভিন্ন জেলায় প্রতিমা ভাঙচুর দৃ:খজনক। প্রশাসনের প্রতি আহবান থাকবে যেনো নারায়ণগঞ্জে এ ধরণের যেকোনো অপতৎপরতা রুখে দিতে তাদের পূর্ণ প্রস্তুতি থাকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

03 October 2019

দূর্গা পূজা উপলক্ষে না.গঞ্জবাসীকে পপি রাণীর শারদীয় শুভেচ্ছা

www.narayanganjbarta24.com