রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সুজন ও ৫ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। ২৯ সেপ্টেম্বর রবিবার রাতে উপজেলার বরপা, নাওরা, পবনকুল, চণপাড়া, গুতিয়াবো এলাকা থেকে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বরপা কবরস্থান এলাকার মোবারক হোসেনের ছেলে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আব্দুল কাদিরের ছেলে নুরুল আমিন, নাওরা এলাকার মোক্তার হোসেনের ছেলে তাজেল, গুতিয়াবো এলাকার তাহের আলীর ছেলে রবিউল্লাহ, পবনকুল এলাকার আফাজউদ্দিনের ছেলে আব্দুল হাই, চণপাড়া এলাকার লাল শরিফের ছেলে সুমন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অপারেশন রফিকুল হক জানান, রবিবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ইয়াবা বিক্রি করার সময় ৫২ পিস ইয়াবাসহ সুজন মিয়াকে গ্রেফতার করা হয়। অপরদিকে, মাদক, মারামারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামীকে গ্রেফতার হরা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 September 2019

রূপগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার-৬

www.narayanganjbarta24.com