রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে দলিত, হরিজন ও প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তি প্রদান

রূপগঞ্জে দলিত, হরিজন ও প্রতিবন্ধি ছাত্রছাত্রীদের উপ-বৃত্তি প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দলিত, হরিজন ও প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপ-বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোলেইমান হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন দুলাল, আব্দুর রহিম মাষ্টার, ভুলতা স্কুল এন্ড কলেজের অধক্ষ্য আব্দুল আওয়াল মোল্লা, ফেরদৌসী আক্তার রিতা প্রমূখ। এসময় ২৪০ জনকে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

About the author

SOFT PRO IT