বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের হিরিক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরের বিভিন্ন এলাকায় একের পর এক চোরাই গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে কতিপয় গ্যাস চোরেরা। গত দুই রাতে বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকায় ৭টি চোরাই গ্যাস সংযোগ দেয়া হয়। কাইতাখালী এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে আব্দুস সাত্তার নিজে ঠিকাদার সেজে প্রতি সংযোগ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে রাতের আধারে চোরাই গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে।

জানা গেছে, বন্দরের উত্তর নোয়াদ্দা এলাকার সাগর মিয়া, জিসান মিয়া, জামান ওরফে ঠান্ডু মিয়া, সাদ্দাম মিয়া, আহাম্মদ উল্লাহ, গোলাপ ওরফে বলাইক্কা মিয়া ও ইয়াসীন মিয়ার বাড়িতে চোরাই গ্যাস সংযোগ দিয়ে সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেয় সাত্তার মিয়া। সাত্তার মিয়া রাত ২টার পর তার পালিত গ্যাস মিস্ত্রী হাবিবুর রহমান ও নাজিমকে নিয়ে রাতের আধারে চোরাই গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছে। এ ব্যপারে সাত্তারের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ ব্যপারে বন্দর থানার ওসির সাথে আলাপ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। তিতাস উচ্ছেদ অভিযান চালালে আমরা সহযোগিতা করব।

এ ব্যপারে তিতাস অফিসে যোগাযোগ করা হলে তিতাস কর্তৃপক্ষ থেকে জানানো হয়, যত অবৈধ সংযোগ আছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 September 2019

বন্দরে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

www.narayanganjbarta24.com