আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে মেঘনার পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে মেঘনার পানিতে ডুবে সাইমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় জাঙ্গালিয়া রামপুরপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আক্তার হোসেনের মেয়ে। বুধবার দুপুরে স্থানীয় তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই দিন আগে সে পরিবারের সঙ্গে মামা বাড়ি তাতুয়াকান্দায় বেড়াতে যায়। বুধবার মেঘনার পানিতে গোসল করতে গিয়ে সে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ষোষণা করেন।

About the author

SOFT PRO IT