বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুরান বন্দর চৌধুরীবাড়ি ও লাঙ্গলবন্ধ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমানসহ সঙ্গীয় র্ফোস মঙ্গলবার দুপুরে পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানকালে ৩৯ পিস ইয়াবাসহ একই এলাকার সেলিম উদ্দিন মিয়ার স্ত্রী মহিলা মাদক ব্যবসায়ী শিরিনা বেগম (৪০) কে আটক করে।

এ ছাড়াও কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ মঙ্গলবার রাতে লাঙ্গলবন্ধ এলাকায় অভিযান চালিযে ২০ পিস ইয়াবাসহ একই এলাকার মৃত নিতাই দাসের ছেলে লিটন দাস ওরফে পান লিটন (৩৮) ও চিড়াইপাড়া এলাকার হযরত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) কে আটক করে।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৪ (৯) ১৯ ও ১৫ (৯) ১৯।আটককৃতদের বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।

About the author

SOFT PRO IT