রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জে শোক র‌্যালী

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে রূপগঞ্জে শোক র‌্যালী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যালী, দোয়া  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় র‌্যালীটি উপজেলা পরিষদ হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান ভুইয়া।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, প্রকল্প কর্মকর্তা আবেদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, কৃষি অফিসার তাজুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর রতন, মৎস্য কর্মকর্তা সমীর কুমার বসাক, ভিপি মনির প্রমূখ।

এসময় সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিবন্ধিদের জন্য হুইল চেয়ার, সাইকেলসহ ১৩ টি বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৮ জনকে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার চেক ও একটি বাড়ী একটি খামার প্রকল্প থেকে ৩০ জনকে মোট ১৫ লাখ টাকার ঋণ প্রদান করা হয়।

About the author

SOFT PRO IT