নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার শহরের গোয়ালপাড়া বোয়ালিয়া খাল এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে পরিষদের নারায়ণগঞ্জ জেলা আহবায়ক প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুদূর বাহরাইন বঙ্গবন্ধু পরিষদ এর সাধারণ সম্পাদক মো. আমির হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ্ মাহমুদ টিটু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর হাজারী, জাতীয় নীট ডাইং ও গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সভাপতি মো. সবুর হোসেন স্বপন, আনন্দধাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব এবং সভাপতি আনন্দধাম সনাতন শ্যামল দত্ত, স্থানীয় ব্যবসায়ী ও আওয়ামী নেতা মো. আনোয়ার হোসেন, সঙ্গীত শিক্ষক অমল মন্ডল অমর।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব নারায়ণ চন্দ্র দাস সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন । দোয়া শেষে অতিথি ও গন্যমান্য ব্যক্তিদের হাতে সর্ব সাধারণের মাঝে রান্না করা খাবার খিচুরী বিতরণ করা হয়।

