ফতুল্লা বিশেষ সংবাদ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ ফতুল্লায় উইজডম অ্যাটায়ার্সের সামনে বসবে ভিন্নধর্মী গরুর হাট

আজ ফতুল্লায় উইজডম অ্যাটায়ার্সের সামনে বসবে ভিন্নধর্মী গরুর হাট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার দাপা ইদ্রাকপুরে অবস্থিত উইজডম অ্যাটায়ার্স লিমিটেড এর সংলগ্ন মাঠে এক ভিন্নধর্মী গরুর হাটের আয়োজন করা হয়েছে। ৬ আগস্ট মঙ্গলবার আগস্ট দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আসলে আগে পাবেন ভিত্তিতে ৫৯টি ষাড় গরু, ৫টি উন্নত জাতের ছাগল ও ৫টি উন্নত জাতের ভেড়া বিক্রি করা হবে। সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমানের মালিকানাধীন থ্রিস্টার ফার্ম হাউজে কোন প্রকার রাসায়নিক খাদ্য ছাড়া সম্পূর্ন প্রাকৃতিক ভাবে এসব উক্ত পশু গুলো পালন করা হয়েছে।

বিক্রির জন্য প্রস্তুত সর্বনিম্ন  ৩৩৫ কেজি থেকে সর্বোচ্চ ৬২৫ কেজি ওজনের ষাড় গরু রয়েছে। প্রতিটি গরু জীবন ৩৩০টাকা দরে বিক্রি করা হবে। এছাড়াও সর্বনিম্ন ৩০ কেজি থেকে সর্বোচ্চ ৬৬ কেজির ৫টি খাসি জীবন্ত ৪৪০টাকা এবং সর্বনিম্ন ২৬ কেজি থেকে সর্বোচ্চ ৫০ কেজি ওজনের ৫ ভেড়া জীবন্ত ৪০০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

উল্লেখ্য, মিসেস নাসরিন ওসমানের মালিকানাধীন থ্রিস্টার ফার্ম হাউজ এবং এমপি সেলিম ওসমানের মালিকানাধীন ফাইভ স্টার ফার্ম হাউজের কৃষিখাত থেকে অর্জিত সম্পূর্ন অর্থই এমপি সেলিম ওসমান ও তাঁর সহধর্মিনী মিসেস নাসরিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান হিসেবে প্রদান করে থাকেন।

About the author

SOFT PRO IT