বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জাহাঙ্গীরনগর শুভকরদী এলাকায় নিহতের নিজ কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত হাসিবা আক্তার রিতা শুভকরদী এলাকার প্রবাসী স্বপনের স্ত্রী।

এসআই হামিদুর রহমান জানান, রিতা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

About the author

SOFT PRO IT