বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বিপুল পরিমাণ ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবন জব্দ

লবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলার আলীনগর এলাকায় একটি লবনের গুদামঘর থেকে ৫০ কেজি ওজনের ৭৫০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবন জব্দ করেছে পুলিশ। ওই সময়ে গোডাউন ও কারখানা মালিক কামরুল ইসলাম (৪২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ভোরে ওই অভিযান চলে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, বন্দরের আলীনগরে এরাবিয়ান সল্ট নামের লবন তৈরির একটি কারখানা ও সঙ্গে গুদাম ঘরে অভিযান চালানো হয়। ওই সময়ে ৫০ কেজি ওজনের ৭৫০ বস্তা ইন্ডাস্ট্রিয়াল সল্ট উদ্ধার করা হয়েছে। ওই সময়ে গ্রেফতার কারখানা মালিক কামরুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করেছে যে এসব শিল্পে ব্যবহৃত এসব লবন খাওয়ার লবনের সঙ্গে মিশিয়ে প্যাকেটজাত করে বাজারজাত করতো। এ ঘটনায় পুলিশের এস আই মোহাম্মদ আলী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।

About the author

SOFT PRO IT