রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

রূপগঞ্জে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রিতিনিধি ) : রূপগঞ্জ উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তরিকুল ইসলাম তারাবো পৌরসভার রূপসী বাসস্ট্যান্ড এলাকায়  মনোহরী মুদি দোকান ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন।

এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নিম্নমানের মিষ্টি তৈরি করায় নিউ মিষ্টিমুখকে ১০ হাজার, আদি মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, ইউসুফ স্টোরকে ৪ হাজার, মোস্তফা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন, যারা খাদ্যে ভেজাল করবে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে বলেও জানান তিনি।

About the author

SOFT PRO IT