রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ভেকুচাপায় নিরাপত্তাকর্মীর মৃত্যু

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ভেকুচাপায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার কুশাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া বেস্ট আইকন বিডি লিমিটেড নামক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি ঠাকুরগাঁও পীরগঞ্জের মহেশপুর এলাকার মজিদুল হকের ছেলে।

রূপগঞ্জ থানার এসআই শাহজাহান জানান, সকালে কুশাবো এলাকায় বেস্ট আইকন বিডি লিমিটেডের কারখানায় সুলতান এন্টারপ্রাইজের একটি ভেকু কারখানার ভেতরে প্রবেশ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গেইটে থাকা নিরাপত্তাকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT