প্রধান খবর সংবাদ শিরোনাম

বন্যা ও ডেঙ্গু মোকাবিলার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বন্যা ও ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৮ জুলাই) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ডেঙ্গু প্রতিরোধের জন্য কার্যকর ওষুধ ব্যবহার করতে দুই সিটি করপোরেশনের মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ডেঙ্গু আতঙ্ক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।

এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। বিএনপি অফিস থেকে গুজব ছড়ানো হচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে।

About the author

SOFT PRO IT