সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ আটক-৪

সোনারগাঁয়ে ডাকাত সর্দারসহ আটক-৪
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্ত:জেলা রোডে ডাকাত সর্দারসহ ৪ ডাকাতকে আটক করেছে সোনারগাঁও থানা পুলিশ।

১৫ জুলাই সোমবার গভীর রাতে থানা পুলিশের চৌকস অফিসার এস আই আজাদের নেতৃত্বে  পিরোজপুর ইউনিনের অন্তর্গত নয়াগাঁও সাকিনস্থ আষাড়িয়ারচর ব্রীজের ঢালের নীচে জঙ্গলের থেকে দেশীয় অস্ত্র হাতে তাদের আটক করেন।

চৌকস অফিসার এস আই আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচানা করি এবং ঘটনাস্থল থেকে গাছ কাটার করাত, দেশীয় রামদা, চাপাতি সহ ডাকাতদের সর্দার সহ ৪ ডাকাতকে আটক করি।

আটককৃতরা হচ্ছে ৬ টি ডাকাতি মামলার আসামি গজারিয়া থানার লক্ষীপুর গ্রামের ইসমাইলের ছেলে আল-আমিন (২৬),৭ টি ডাকাতি মামলার আসামি চরচাষী গ্রামের সাত্তারের ছেলে জুয়েল (২৯) ও একই গ্রামের ৩ টি ডাকাতি মামলার আসামি পারভেজের ছেলে শান্ত (২১) এবং বন্দর থানার মদনগঞ্জ গ্রামের মিজানের ছেলে তুহিন (২১) তার বিরুদ্ধেও ৩ টি ডাকাতি মামলা রয়েছে।

About the author

SOFT PRO IT