জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল ১৭ জুলাই বুধবার প্রকাশিত হবে। ফলে সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান হবে। আন্ত:বোর্ড সমন্বয় সাব কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর ১টায় শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে নিজ কলেজ ও মাদ্রাসা থেকে ফল জানতে পারবে। এছাড়া এসএমএস ও অনলাইনে ফল জানা যাবে। তবে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে ফল প্রকাশের ঘোষণা দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে ১৭ জুলাই বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেয়ার মাধ্যমে ফল প্রকাশের প্রক্রিয়া শুরু করা হবে।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫৮ হাজার ৫০৫ জন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসিতে পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৫৫০ জন।

মাদ্রাসার আলিমে ৮৮ হাজার ৪৫১ জন এবং কারিগরিতে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ২৬৪ জন। গত ১ এপ্রিল ১৯ তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১১ মে। ১২ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২১ মে।

About the author

SOFT PRO IT