রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি রূপগঞ্জ থানার মাহমুদুল

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি রূপগঞ্জ থানার মাহমুদুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান। বুধবার ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারের উপস্থিতিতে ঢাকা রেঞ্জের কনফারেন্স রুমে শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়া দস্যুতা ও ডাকাতি মামলার রহস্য উদঘাটনে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিনকে এবং মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছুর রহমানকে শ্রেষ্ঠ হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

রূপগঞ্জ থানা সুত্র জানায়, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান থানায় যোগদানের পর থেকেই মাদক, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড বন্ধসহ অপরাধ কমানোর লক্ষে কাজ করে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT