রাজনীতি রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে : মন্ত্রী গাজী

দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে : মন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বর্তমান সরকার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে এসব উদ্যোগের সুফলও দেখতে পাচ্ছে জনগণ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, ক্রেষ্ট ও সার্টিফিকেট বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার যুগান্তকারী উদ্যোগ নিয়েছে : মন্ত্রী গাজী

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, সবার জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং সকলের মানবাধিকার অক্ষুন্ন রাখতে হলে অবশ্যই আমাদের জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। কিন্তু তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেয়ার সময় পাননি। সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব প্রমুখ।

About the author

SOFT PRO IT