সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

আবারো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এস আই আজাদ

আবারো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ এস আই আজাদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ থানার চৌকস অফিসার হিসেবে খ্যাত এস.আই আজাদকে আবারো ঢাকা রেঞ্জ (ঢাকা বিভাগ) এর ১৩ জেলার মধ্যে ২০১৯ সালের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে ভূষিত করেন বাংলাদেশ পুলিশ।

১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ টার সময় অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি, বাংলাদেশ পুলিশের অভিভাবক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর কাছ থেকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে পুরষ্কার গ্রহণ করেন এস আই আজাদ।

জানা যায়, জেলার কু-লেস ডাকাতি মামলার তদন্ত ও ডাকাতের সরদার সহ ডাকাতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং ডাকাতির মালামাল উদ্ধার করায় এই পুরস্কার লাভ করেন। এ সময় চৌকস অফিসার আজাদের কাছে জানতে চাইলে বলেন, প্রথমে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম, পিপিএম এর প্রতি ধন্যবাদ দিয়ে বলেন, এ অর্জন আমার একার নয়, এ অর্জন সোনারগাঁবাসী সকলের।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (অপ্স এন্ড ইন্টি:) মো. আসাদুজ্জামান, বিপিএম (বার) ও ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

About the author

SOFT PRO IT