সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দুই শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা

সোনারগাঁয়ে দুই শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ভাটিপাড়া খোনকারবাড়ি এলাকায় আয়েশা বেগম নামে এক নারীর দুই সন্তানকে ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দিয়েছে আঁখি নামে এক নারী।

এ সময় গৃহবধূর দুই সন্তানকেও বটি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। এ সময় এলাকাবাসী এসে শিশু দুটিকে উদ্ধার করে। আঁখি নিজেকে ওই গৃহবধূর স্বামী মামুনের দ্বিতীয় স্ত্রী পরিচয়ে বাড়ি এসে গত সোমবার এ তাণ্ডব চালায়। কিন্তু মামুন আঁখিকে স্ত্রী হিসেবে অস্বীকার করছেন।

গৃহবধূকে মারধরের পর তার স্বর্ণালংকার ও ঘরে থাকা ২০ হাজার টাকাও ছিনিয়ে নেয় আঁখি। এ ব্যাপারে নির্যাতিত গৃহবধূ আয়েশা বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় মঙ্গলবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় আঁখিকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন মামুন। তার দাবি, তাকে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নিতেই এ কাজ করেছে আঁখি নামে ওই নারী।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT