নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৩শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সুপি আটক

বন্দরে ৩শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সুপি আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১০ জুলাই (বুধবার) দুপুরে বন্দর থানাধীন মাহমুদ নগর এলাকা থেকে এক নারী মাদক বিক্রেতাকে ৩শ পিস ইয়াবা সহ আটক করেছে।

জানা যায়, বন্দর থানাধীন মাহমুদ নগরে রাসেলের স্ত্রী সুপিয়া ওরফে সুপি (৪০) দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছিল। ইয়াবা সেবনের কারনে স্থানীয় এলাকার তরুন সমাজ বিপদগামী হয়ে পড়ছে। যার ফলে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে গেছে। অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারি পরিচালক মোহাম্মদ সামছুল আলমের নেতৃত্বে ১০ জুলাই (বুধবার) দুপুর ২ টায় সারাশি অভিযান চালিয়ে মাদক বিক্রেতা সুপিয়াকে ৩০০ পিস ইয়াবা সহ আটক করে। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। মাদক বিক্রেতা সুপিয়া একই এলাকায় পলাশ মিয়ার ভাড়াটিয়া হিসাবে দীর্ঘদিন যাবৎ বসবাস করছে বলে জানা যায়। মাদক বিরোধী অভিযানে আরো উপস্থিত ছিলেন, ডিএনসির ইন্সপেক্টর ওবায়দুল কাদের সহ ডিএনসির চৌকস বাহিনী।

About the author

SOFT PRO IT