সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের সকল উপাসনালয়ে এরশাদের জন্য দোয়ার আয়োজন

সোনারগাঁয়ের সকল উপাসনালয়ে এরশাদের জন্য দোয়ার আয়োজন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় ৫ জুলাই (শুক্রবার) সোনারগাঁয়ের সকল মসজিদ, মাদরাসা, মন্দির ও গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক লিয়াকত হোসেন খোকা এ আয়োজন করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশের  সফল রাজনীতিবিদ, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। ৬৮ হাজার গ্রামে তার উন্নয়ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন করায় তাকে পল্লীবন্ধু উপাধি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

About the author

SOFT PRO IT