বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত

বন্দরে মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সাবদী শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকেলে রথযাত্রা পূর্বে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।  রথযাত্রার উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। রথযাত্রা উৎসব পরিচালনা করেন মন্দিরের সেবায়েত শ্রী পুলক কান্তি ঘোষাল বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য শামছুজ্জামান ভাষানী, মহানগর আওয়ামীলীগের সদস্য উত্ত সাহাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। রথযাত্রায় প্রচুর ভক্তবৃন্দের সমাগত ঘটে। রথ যাত্রায় বাদ্যযন্ত্র নিয়ে সাবদী মন্দির থেকে বের হয়ে দিঘলদী মন্দিরে এসে সমাপ্ত হয়।

About the author

SOFT PRO IT