রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ইউপি সদস্য হত্যা মামলার অন্যতম আসামী আনোয়ার গ্রেপ্তার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ারকে (৩৮) কে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ফরিদ আহমেদ জানান,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আলোচিত হত্যাকান্ড ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি হত্যা মামলার আসামী আনোয়ার মুন্সিগঞ্জে আত্মগোপন করে রয়েছে। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জের মালুপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আনোয়ারের বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা,  চাঁদাবাজি ও মাদকসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন বুধবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় ৭,৮,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় তার মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT