রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

রূপগঞ্জে ২ হাজার রোগীর ফ্রী চিকিৎসা

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে আল-রাফি হাসপাতালের উদ্যোগে ২ হাজার গরীব ও দুস্থ্য রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৫ জুন) দিনব্যাপী উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোড়গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিষ্ট, রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও আল-রাফি হাসপাতালের চেয়ারম্যান লায়ন মীর আব্দুল আলীম, ভাইস চেয়ারম্যান মতিন ভুইয়া, ডিএমডি রুহুল আমীন, পরিচালক আরিফ হোসেন ভুইয়া, ডা. আমির হোসেন, ডা. শারমীন, ডা. আব্দুল আলীম ভুইয়া, ডা. মেজবাহউল হাসান প্রমূখ।

About the author

SOFT PRO IT