বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পারিবারিক কলহের কারণে শামীম (২৪) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১১৪ জুন) রাতে বঙ্গশাসন এলাকায় তার নিজ বাসভবনে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। আত্মহত্যাকারি শামীম একই এলাকার করম আলীর ছেলে।

এ ব্যাপারে আত্মহত্যাকারির পিতা করম আলী সাংবাদিকদের জানান, আমার ছেলে শামীম তার মা ভাই বোনদের সাথে রাগা রাগি করে এবং তার রাগের পরিমান বেশি থাকায় আমার পরিবারের অন্য সদস্যরা পাশে তার মামর বাড়ি গিয়ে সময় কাটায় এবং অনেক সময় পার হওয়ায় শামীমের রাগ কমেছে তাই বেভে বাসায় আসে বাসায় এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখে গড়ের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে আমার ছেলে।

About the author

SOFT PRO IT