বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শাহসূফী ফজর আলী কাদরী ওয়াল চিশতির ৬ষ্ঠ ওফাত দিবস পালিত

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পীরে কামেল মুর্শিদেনা শাহসূফী ফজর আলী কাদরী ওয়াল চিশতির ষষ্ঠ ওফাত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৪ জুন) বন্দরের মদনগঞ্জ শান্তিনগর কাদরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, জিকির আসকার ও ভক্তিমূলক ভাব সঙ্গীত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো. সাগর। কান্তিনগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী শাহ সুফি অ্যাডভোকেট  মাজহারুল ইসলাম, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. কফিল উদ্দিন, শান্তিনগর নতুন জামে মসজিদের সাধারণ সম্পাদক আকতার হোসেন,শাহ সুফি ইয়াদি মাহমুদ কাদরী ওয়াল চিশতী, শাহ সুফি আতাউর রহমান, আনিসুর রহমান খন্দকার, খাদেম আওলাদ হোসেন, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু প্রমূখ।

About the author

SOFT PRO IT