নারায়ণগঞ্জ বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের রাজনীতিতে গন্ধ আছে : শুক্কুর মাহমুদ

নারায়ণগঞ্জের রাজনিতীতে গন্ধ আছে : শুক্কুর মাহমুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের রাজনীতিতে গন্ধ আছে। আমি কার পক্ষে কথা বলে কার কথা শুনব। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান ছাত্র রাজনীতি থেকে সবসময় আমার কথা শুনত। ১৯৯৬ সালের নির্বাচনে শামীম ওসমানকে আমি মনোনয়ন এনে দিয়েছি নেত্রীর কাছ থেকে। শুক্রবার (১৪ জুন) ২৩ নং ওয়ার্ডস্থ থ্রী হুইলার পরিবহন শ্রমিকলীগের কার্যালয় শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় ও মিলাদ মাহফিলে তিনি এ সব কথা বলেন।

শুক্কুর মাহমুদ বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। এ সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে। থ্রী হুইল পরিবহন শ্রমিকদের সমস্যার কথা আমি সিটি মেয়রকে জানাব।

থ্রী হুইলার পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সামাদ, ২৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো.লিটন, সাধারণ সম্পাদক মো.বোরহান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.তোবারক হোসেন, নবীগঞ্জ অটো মালিক সমিতির সভাপতি মিনহাজ উদ্দিন, ২৪ নং ওয়াডর্ড ছাত্রলীগের সভাপতি রাজু আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক খুসরানসহ থ্রী হুইলার পরিবহন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT